আ.লীগের নীতি নির্ধারকদেরও একদিন বিচার হবে: কাদের মির্জা

২১ জানুয়ারি ২০২১, ১২:২৯ AM
আব্দুল কাদের মির্জা

আব্দুল কাদের মির্জা © ফাইল ফটো

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, নিক্সন চৌধুরী সাহেব আপনি কী করেন- এদেশের মানুষ জানে, মিডিয়া কর্মীরাও জানে। আমি আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বলবো; আপনারা যদি নিক্সন চৌধুরীর মতো এই অপরাজনীতিবিদদের না থামান, গণআদালতে-একদিন আপনাদেরও বিচার হবে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বসুরহাট রূপালী চত্বরে সব ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন পেশার লোকজনরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence