৪৯ শিশু আসামিকে বই দিয়ে বাড়ি পাঠালেন আদালত

২০ জানুয়ারি ২০২১, ০৫:৪১ PM

© সংগৃহীত

নানা অভিযোগে পৃথক ৩৫টি মামলায় আসামি ছিল সুনামগঞ্জের ৪৯ শিশু। আইন মোতাবেক এসব মামলায় তাদের সাজা হওয়ার কথা ছিল। সংশোধনাগারে শিশুদের ভবিষ্যৎ জীবন ছিল অনিশ্চিত। তাই এই শিশুদের আদালতে নিয়মিত হাজিরা থেকে মুক্তি দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সব মামলা নিষ্পত্তি করে যুগান্তাকরী এক রায় দিয়েছেন সেখানকার আদালতের বিচারক।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন আসামি, তাদের অভিভাবক, আত্মীয়-স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এসব মামলায় ব্যতিক্রমী এই রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেছেন, ‘রায়ের ফলে ছোটখাটো অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হলো। শিশুরা তাদের আপন ঠিকানা ফিরে পেল। মা-বাবার দুশ্চিন্তার অবসান হলো এবং তারা তাদের আদরের সন্তানকে নিজের কাছে রেখে সংশোধনের সুযোগ পেল।’

৪৯ শিশুর হাতেই মনীষীর জীবনীগ্রন্থ তুলে দেওয়া হয়েছে। এখন নিজ বাড়িতে তারা মা-বাবার জিম্মায় থাকবে। এই সময়কালে তাদের ১০টি শর্ত পালন করতে হবে। শর্ত পালনের বিষয়টি তত্ত্বাবধান করবেন জেলা প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান।

বিচারক যেসব শর্ত পালনের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো- একশ মনীষীর জীবনী গ্রন্থপাঠ, মা-বা ও গুরুজনের আদেশ মানা, তাদের সেবা করা, তাদের কাজকর্মে সাহায্য করা, ধর্মীয় অনুশাসন মানা ও নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা, প্রত্যেককে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা এবং ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬