১২তম জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিক, সম্পাদক মুমিনুল

১৭ জানুয়ারি ২০২১, ০৫:২৩ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

১২তম জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২০-২০২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বরিশালের সহকারী জজ আতিক জামান এবং সাধারণ সম্পাদক পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন জয় লাভ করেছেন।

রবিবার (১৭ জানুয়ারি) ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারী সিফাত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, এমএন হারুন এবং মতিউর রহমান রিপন। এর আগে শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১২’শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০০ সদস্য গোপন কোডের মাধ্যমে ভার্চুয়ালিভাবে তাদের ভোটাধিকার প্রদান করেন।

ফলাফলে জানানো হয়, ১২’শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বরিশালের সহকারী জজ আতিক জামান, সহ-সভাপতি পদে গাইবান্ধার সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি, সাধারণ সম্পাদক পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে বগুড়ার সহকারী জজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে পিরোজপুরের সহকারী জজ আজহার নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. হাসিবুজ্জামান এবং তথ্য প্রযূক্তি, প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক পদে সুদীপ্ত তালুকদার নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) মাধ্যমে সহকারী জজ নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে অ্যাসোসিয়েশনের ১২তম ব্যাচের অধীনে ‘১২শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন’ ২০২০-২০২১ সেশনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো।

মূলত অ্যাসোসিয়েশনে মোট ১৩টি পদ থাকলেও ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট ৬টি পদে সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির সদস্য সংগ্রহ করা হবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬