জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

০৭ জানুয়ারি ২০২১, ১২:৩৪ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ও বেতারে সম্প্রচার করা হবে।

এর আগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তিতে গত মঙ্গলবার দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এই ঐতিহাসিক অভিযাত্রায় আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।’

উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬
‘আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর’
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২১ এপ্রিল ২০২৬