শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: ওবায়দুল কাদের

০৬ জানুয়ারি ২০২১, ১১:১৪ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

করোনার নতুন ধরনের সংক্রমণ ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার এশিয়ান ইউনিভার্সিটির রজত-জয়ন্তীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারি বিশ্বকে থমকে দিয়েছে। এর নেতিবাচক প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানেও পড়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। এ বিষয়টি শেখ হাসিনা সরকার সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন।

তিনি বলেন, করোনার নতুন ধরনের সংক্রমন এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শিগগিরই একটা সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে সকলের জন্য নিরাপদ একটি পরিবেশ বিবেচনায় নিয়ে দেশরত্ন শেখ হাসিনা সময় মত সিদ্ধান্তটি আপনাদের জানাবেন।

করোনার বর্তমান পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে কাদের বলেন, একটু অপেক্ষা করুন; একটু ধৈর্য ধরুন। সে পর্যন্ত আমি সকলকে ধৈর্য ধরে অপেক্ষার পাশাপাশি করোনা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬