সাংবাদিকতার মূল বিষয়ই হচ্ছে বস্তুনিষ্ঠতা: শিক্ষামন্ত্রী

০৪ জানুয়ারি ২০২১, ১১:২৩ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সাংবাদিকতার মূল বিষয়ই হচ্ছে বস্তুনিষ্ঠতা। সমাজের অসঙ্গতি, দুর্নীতি-সমস্যা ও অনুপ্রেরণার উৎসগুলোকে মানুষের সামনে তুলে ধরে উদ্বুদ্ধ করা। সোমবার চাঁদপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু চাঁদপুরেই নয়, অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে কাজ করে আমাদের অনেক সম্মানিত করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সংবাদপত্র পড়ে মানুষ অনেক কিছু শেখে। ভাষার ক্ষেত্রে সংবাদপত্রের একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠতা, সত্যটা তুলে ধরা এবং সত্যকে সাহসিকতার সঙ্গে প্রকাশ করা, কোনো অন্যায়কে আশ্রয় ও প্রশ্রয় না দেওয়া। আমি আশা করি এসব জায়গাগুলোতে চাঁদপুরের সাংবাদিকরা দায়িত্বশীলতা বজায় রাখবেন।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে যখন যেটা প্রয়োজন আমাদের পক্ষ থেকে করা হবে। বিগত দিনেও করা হয়েছে এবং আগামীতেও করা হবে। আমি যেহেতু জনপ্রতিনিধি, আরো অনেক জনপ্রতিনিধি চাঁদপুরে আছেন এবং আমাদের সঙ্গে প্রশাসনের লোকজন কাজ করেন। তাই সাংবাকিদের দায়িত্ব হিসেবে তারা আমাদের অসঙ্গতি ও ভুলগুলো তুলে ধরে সংশোধন হওয়ার সুযোগ দিবেন। চাঁদপুরকে আরো উন্নত করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

সেলস এক্সিকিউটিভ নেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ৩০, আবেদন…
  • ১৩ মার্চ ২০২৬
মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন
  • ১৩ মার্চ ২০২৬
সবুজের মাঝে টিলার চূড়ায় দাঁড়িয়ে তিন শতকের সাক্ষী বিবিচিনি শ…
  • ১৩ মার্চ ২০২৬
প্রতিবন্ধী ক্রিকেটার হওয়ার পথে ইবি শিক্ষার্থী আজাহার
  • ১৩ মার্চ ২০২৬
খুবির শোক দিবস: কটকা ট্রাজেডিতে প্রাণ হারানো শিক্ষার্থীদের …
  • ১৩ মার্চ ২০২৬
সামাজিক বিনির্মানে, সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের বলিষ্ঠ ভ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081