বাড়িভাড়া অর্ধেক করার প্রস্তাব

০৪ জানুয়ারি ২০২১, ০১:১৫ PM
প্রতীকী

প্রতীকী

রাজধানীসহ সারাদেশের সাধারণ ভাড়াটিয়াদেরকে করোনা সংকট থেকে উত্তরণে সরকারের কাছে বাড়িভাড়া অর্ধেক করাসহ তিন দফা প্রস্তাবনা পেশ করেছে ভাড়াটিয়া পরিষদ।

রবিবার রাজধানীর সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা পেশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার। তিনি বলেন, সরকার করোনা মহামারীর প্রকোপ কমাতে বিভিন্ন সময় বিভিন্ন মহলের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু অসহায় ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে কোন ধরণের প্যাকেজ ঘোষণা করা হয়নি।

তিনি বলেন, আমরা ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের উভয়ের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে একটি বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনের আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. কিরণ মৃধা প্রমুখ।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬