করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী সফল: সালমান

০২ জানুয়ারি ২০২১, ০৮:২৬ PM
সালমান এফ রহমান

সালমান এফ রহমান © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আজ শনিবার মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, সারাবিশ্ব প্রধানরা যখন করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যার প্রমাণ ইতোমধ্যেই সকলে পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার থানার ওসি মোস্তফা কামাল প্রমুখ।

আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬