শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

০১ জানুয়ারি ২০২১, ০৫:০৭ PM
 জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ফটো

শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শিক্ষাকে আনন্দময় করে তোলার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার মেহেরপুরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষকদের আচরণ প্রভৃতি কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত হয়। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতি আনন্দময় করতে হবে।

তিনি বলেন, শিশুরা পড়ালেখায় পিছিয়ে থাকলে বা অমনোযোগী হলে তাদেরকে ভর্ৎসনা করা থেকে বিরত থাকতে হবে। এতে তাদের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদেরকে আনন্দের সাথে শিক্ষা প্রদান করতে হবে।

শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের আচরণ দেখে শিক্ষার্থীরা অনেক কিছু শিখে থাকে। তাই শিক্ষার্থীদের সামনে প্রতিটি শিক্ষককে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। শিশুরা যা দেখে, সেটাই অনুকরণ করে। তাই, তাদের সামনে কারো সাথে দুর্ব্যবহার করা যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাখাতকে আরো উন্নত করতে বর্তমান সরকার এই খাতে গুরুত্ব প্রদান করেছে। শিক্ষাকে মানসম্মত করতে এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রতিবছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে।

তিনি বলেন, এই করোনা পরিস্থিতির মাঝেও যথাসময়ে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই বিতরণ করা হচ্ছে। যা শিক্ষাখাতকে উন্নত করতে বর্তমান সরকারের আন্তরিকতার প্রকাশ। কেউ যাতে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথকভাবে পাঠ্য বই ছাপানো হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close