প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে কম্পিউটার পেলেন শাকিল

২৯ ডিসেম্বর ২০২০, ০৮:২৭ AM
প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে কম্পিউটার পেল শাকিল

প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে কম্পিউটার পেল শাকিল © ফাইল ছবি

কম্পিউটার কেনার জন্য সহায়তা চেয়ে খুদেবার্তা (এসএমএস) পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোনে। এতেই আকাঙ্ক্ষা পূরণ হয় শাহাদাত হোসেন শাকিল নামে কুমিল্লার এক তরুণের।

সোমবার(২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর ওই তরুণকে কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার সেট প্রদান করেন।

শাকিল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাথুরীয়াপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে।

শাহাদাত হোসেন শাকিল জানান, প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে কম্পিউটার কেনার জন্য ২৫ হাজার টাকা সহায়তা চেয়েছিলাম। কারণ কম্পিউটার কেনার সামর্থ্য আমার ছিল না। অন্যের কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বরটি চোখে পড়ে।

তিনি জানান, ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে আমি গত ৭ ডিসেম্বর ওই নম্বরে এসএমএস প্রেরণ করি। এসএমএস পাঠানোর এক দিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে তার খোঁজখবর নেয়া হয়। সোমবার তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার কম্পিউটার পেয়ে শাকিল অত্যন্ত খুশি বলে জানান। তিনি আরো বলেন, কখনো ভাবিনি একটি এসএমএস পেয়েই আমি কম্পিউটার পেয়ে যাবো।

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, প্রধানমন্ত্রীর নিকট সহায়তা চেয়ে শাকিলের পাঠানো এসএমএসটি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। তাই তিনি (প্রধানমন্ত্রী) শাকিলকে সহযোগিতা করার জন্য বলেছেন। তাই তাকে (শাকিল) জিজ্ঞাসা করেছি, কি সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়। সে জানায়, গ্র্যাফিক্স ডিজাইনসহ কম্পিউটারের অনেকগুলো বিষয় তার জানা আছে। যদি একটি কম্পিউটার কিনে দেয়া হয় তাহলে সে পরিবারসহ ভালো থাকবে। এতে তার সুন্দর জীবনের প্রত্যাশায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকার মূল্যের একটি কম্পিউটার দেয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
close