৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি

২৬ ডিসেম্বর ২০২০, ০৫:৩১ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করে।

শ‌নিবার দুপু‌র ১২টায় কালিবাড়ী তাঁ‌তীপাড়াস্থ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন প্রথম ধাপের পৌর নির্বাচন প্রস‌ঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিনটিকে বিএন‌পি জনগণের ভোটাধিকারের হত্যা দিবস হিসেবে পালন করবে। শুধু গোটা বাংলা‌দে‌শের মানুষ নয় বিশ্বব‌্যাপী মানুষ জানে যে নির্বাচন ৩০‌ ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা ২৯‌ ডিসেম্বর রাতে হয়ে গেছে।

দেখুন: ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে নিয়ে গেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তাদের প‌রিকল্পনা একদলীয় শাসন ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করা, সে লক্ষে তারা ‌এগোচ্ছে।

নির্বাচন কমিশনারের সমালোচনা করে ফখরুল বরেন, নির্বাচন নিয়ে আজকাল দেশের মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ নেই। নির্বাচন ক‌মিশন সম্পর্কে দেশের মানু‌ষ প্রকাশ্যে বলে বেড়াচ্ছে এ কমিশন ভোট চু‌রি করেছে। তারপরও লজ্জাহীন, শরমহীন কমিশনার প‌দত্যাগ করছে না।

ফখরুল বলেন, জনগণ প্রধান নির্বাচন ক‌মিশন ও তার কমিশনারদের বলছে চোর, তারা বক্তৃতার নামে টাকা চুরি করছে। দেশের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে এবং দেশের মানুষ আজ তাদের পদত‌্যাগ দা‌বি করছে। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছুই নেই।

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence