দেশের অগ্রগতির জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান

১৯ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ PM
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ © ফাইল ফটো

দেশের অগ্রগতির জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

আজ শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হওয়া তিন দিনব্যাপী ষষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) ২০২০ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে ড. কাজী শহীদুল্লাহ এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক সম্মেলন নতুন নতুন গবেষণা ও আইডিয়া সম্পর্কে ধারণা দেয়। বিগত ১৫ বছরে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বিপুল অগ্রগতি সাধিত হয়েছে এবং আমাদের জীবনে তার বিপুল প্রভাব রয়েছে। ভবিষ্যতের সব উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।’

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আইসিএমআইইই এর মতো আন্তর্জাতিক সম্মেলন নতুন নতুন উদ্ভাবন ও সমস্যা সমাধানের পথ খুলে দেয়। বাংলাদেশ সরকার বিগত কয়েক বছর ধরে গবেষণার ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করছে, এটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।’

আয়োজক কমিটির চেয়ারম্যান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন টেকনিক্যাল কমিটির সচিব অধ্যাপক ড. জহির উদ্দিন ও আয়োজক কমিটির সচিব অধ্যাপক ড. সোবাহান মিয়া।

সম্মেলনে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনার্জি ইঞ্জিনিয়ারিং, লেদার, টেক্সটাইল, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশের খ্যাতনামা অধ্যাপক, স্বনামধন্য গবেষক ও প্রকৌশলীদের মোট ১১টি কি-নোট লেকচার ও ২৬টি প্যারালাল সেশনে ১২৯টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে।

সম্মেলনটি ২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে অফিসিয়াল স্পন্সর বিআরবি গ্রুপ। এ ছাড়া সহযোগিতা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা শিপইয়ার্ড, হ্যামকো গ্রুপ, সিনকস ইঞ্জিনিয়ারিং, ইয়ামাহা গ্রুপ, চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন ও আরএফএল গ্রুপ।

পাবনায় লিচুর বাম্পার ফলন, লাভের আশা চাষিদের
  • ১৩ মে ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্র…
  • ১৩ মে ২০২৬
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • ১৩ মে ২০২৬
বাজেটের আগেই পে-স্কেল সুপারিশ বাস্তবায়নের দাবি
  • ১৩ মে ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন
  • ১৩ মে ২০২৬
মব সৃষ্টি করে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষার্থীকে মারধর
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9