ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই: ড. কামাল

১৯ ডিসেম্বর ২০২০, ০৫:১৪ PM
ড. কামাল হোসেন

ড. কামাল হোসেন © ফাইল ফটো

ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান। এর থেকে উত্তোরণের জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করব। এ জন্য সমাবেশ কর্মী সভা করব। ৯ জানুয়ারি কাউন্সিলে সব জানানো হবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ, এ আর জাহাঙ্গীর ও মহিউদ্দিন আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়ন জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬