পটুয়াখালীতে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী আর নেই

১৬ ডিসেম্বর ২০২০, ১১:১৩ AM
মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার

মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার © ফাইল ফটো

পটুয়াখালী জেলা শহরে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর প্রথম লাল-সবুজ পতাকা উত্তোলনকরী মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি, বয়স হয়েছিল ৮৩ বছর।

আলতাফ হায়দার স্ত্রী, ছয় মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মির্জগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে দেউলি গ্রামের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার মুক্তিযুদ্ধকালে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। পটুয়াখালী হানাদার মুক্ত হওয়ার দিনে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর শহরের আলাউদ্দিন শিশুপার্কে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন তিনি।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence