বাবুনগরী-মামুনুল-ফয়জুলের বিরুদ্ধে এবার মানহানি মামলার আবেদন

০৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫১ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী প্রচারণার অভিযোগ তুলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিস নেতা মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে এবার মানহানির মামলার আবেদন করা হয়েছে।

আজ বুধবার(৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হেসেনের আদালতে মামলাটির আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

এ আবেদনে ভাস্কর্যবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও মানহানি মামলা নেয়ার আবেদন করা হয়েছে।

আদালত এ–সংক্রান্ত বিষয়ে কোনো আদেশ দেননি। মানহানি মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী নিজেই।

এ বিষয়ে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বলেন, আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন। আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার আরজিতে বাদী দাবি করেন, গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এক আলোচনাসভায় আসামি মামুনুল হক ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন। আর জুনাইদ বাবুনগরী গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে এক সভায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন। আসামি ফয়জুল করীম বায়তুল মোকাররম মসজিদের সামনের এক জনসভায় ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছেন। ভাস্কর্য তৈরি করা হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি দিয়েছেন আসামি ফয়জুল করীম।

এর আগে খালেদা জিয়া শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর হুমকি দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতাবিরোধীরা জাতির পিতা, দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে বিশ্বের কাছে দেশকে হেয় প্রতিপন্ন করছে।

এর আগে জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলা দুটি আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন।

এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬