খাজা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম মুছে দিল ছাত্রলীগ

০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩০ PM
না মুছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

না মুছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড থেকে নাজিম উদ্দিনের নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছে ঈশ্বরদীর ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদীর পোস্ট অফিস মোড় হতে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা শহরের লোকোরোডে অবস্থিত ওই স্কুলের নাম কালো কালি দিয়ে মুছে দেয়।

জানা গেছে, স্বাধীনতার পর অনেকবার রেলওয়ে কর্তৃপক্ষকে এই স্কুলের নাম পরিবর্তনের দাবি জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেননি। রাষ্ট্রভাষা বাংলার শত্রু হিসেবে পরিচিত নাজিম উদ্দীনের নাম গত ৬৮ বছর ধরে ঈশ্বরদীবাসী বয়ে বেড়াচ্ছিল। সেই কলঙ্ক ঘুচতেই আজ ছাত্রলগের নেতাকর্মীরা নাম ফলক মুছে দেয়।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, স্কুলটির নাম পরিবর্তন করার প্রয়োজনীয় পদক্ষেপ আগামী রোববারের মধ্যে গ্রহণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অধিবেশন কক্ষেই খাওয়া-দাওয়া, এমপিকে ধরে ফেললেন স্পিকার
  • ২১ এপ্রিল ২০২৬
মেডিকেল কলেজ থেকে বাদ গেল শহীদ এম. মনসুর আলীর নাম
  • ২১ এপ্রিল ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক আইনে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও ভূমিকা শীর…
  • ২১ এপ্রিল ২০২৬
ইউজিসির ৫ দিনের চিঠির জবাব এক মাসেও দেয়নি ইবি প্রশাসন
  • ২১ এপ্রিল ২০২৬
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬