অভাবের তাড়নায় দেড়মাস আগে বিদেশ গমন, ফিরলেন লাশ হয়ে

২৭ নভেম্বর ২০২০, ০৮:৪৭ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে তায়েফ তুরাবায় এ ঘটনায় ঘটে।

বৈশ্বিক করোনা মহামারির মধ্যে আর্থিক কষ্টে পরিবারের চাহিদা মেটাতে পড়ে মাত্র দেড়মাস আগে সৌদি আরব গেছেন এদের একজন। তবে ফিরে এসেছেন লাশ হয়ে।

জানা যায়, দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

নিহতরা হলেন- মারা কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।

ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

স্থানীয় ইউপি সদস্য আবদুন নুর জানান, করোনাকালীন সময়ে আব্দুশ শুকুর বাড়িতে ছিলেন। পরিবারে অভাব-অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
সংসদে যে কারণে এনসিপিকে জামায়াতের চেয়ে শক্তিশালী বলছেন রুমি…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরের ইমামের সেই মেয়ে উদ্ধার
  • ১৮ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবার কারণ জানালেন রুমিন ফার…
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের …
  • ১৮ এপ্রিল ২০২৬
চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নত…
  • ১৮ এপ্রিল ২০২৬