নতুন তথ্য সচিব খাজা মিয়া

২৬ নভেম্বর ২০২০, ০৭:৫১ PM
 খাজা মিয়া

খাজা মিয়া © ফাইল ফটো

তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খাজা মিয়া। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা কামরুন নাহার আগামী ৩০ নভেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার প্রধান তথ্য কর্মকর্তা থাকার সময় প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটা সচিব হন।

কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন। এজন্য ২৯ নভেম্বর সকালের মধ্যে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করতে বুধবার আদেশ জারি করা হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close