নরসিংদী জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

১৯ নভেম্বর ২০২০, ০৪:৫৯ PM
মো. নজরুল ইসলাম হিরু ও আ. মতিন ভূঞা

মো. নজরুল ইসলাম হিরু ও আ. মতিন ভূঞা © ফাইল ফটো

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আ. মতিন ভূঞাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কী কারণে তাদেরকে অব্যাহতি দেয়া হল- আওয়ামী লীগের পক্ষ থেকে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার স্বার্থে এই দুই নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬