ইতালির নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

১৯ নভেম্বর ২০২০, ০১:০১ PM
মো. শামীম আহসান

মো. শামীম আহসান © সংগৃহীত

ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন কূটনৈতিক মো. শামীম আহসান। আগামীকাল শুক্রবার তার আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে আসার কথা রয়েছে।

এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সদ্য ইতালিতে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পাওয়া নতুন রাষ্ট্রদূত শামীম আহসান।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সদ্য বিদায়ী রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম।

বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।

শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

ট্যাগ: কূটনীতি
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence