চারঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

০১ নভেম্বর ২০২০, ০৯:২৯ PM
খাদ্যসামাগ্রী বিতরণ অনুষ্ঠান

খাদ্যসামাগ্রী বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

রাজশাহীর চারঘাট ‘‘থানাপাড়া সায়োলাজ ডেভলপমেন্ট সোসাইটি”-এর উদ্যোগে করোনাভাইরাস ও অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টার সময় থানাপাড়া সোয়ালাজ স্লুল চত্বরে এমাউস ইটারন্যাশনালের আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ৬২০ জন কৃষকের মাঝে ৩ হাজার ১শ কেজি চাল, ৬শ ২০ কেজি ডাল ও ৬শ ২০ লিটার তেল তুলে দেন মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

করোনাভাইরাস ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন থানাপাড়া সোয়ালাজ ডিএস নির্বাহী পরিচালক রায়হান আলী। তিনি বলেন, এর আগেও সংস্থার তাঁত শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৩শ নারী কর্মীকে পর্যায়ক্রমে ৭ বার খাদ্যসামগ্রী তুল দেয়া হয়েছে। সে ধারাবাহিকতায় ৬২০ জন কৃষকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলন থানাপাড়া সোয়ালাজের নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম (গিনি), নারী পক্ষের সদস্য জানাতুল মুনতহিরা মটুসি ইলাসহ অত্র প্রতিষ্ঠানর কর্মকর্তা বূদ প্রমুখ।

স্বাস্থ্যসেবায় বিএমইউ হবে এশিয়ার সেরা ইনোভেশন হাব
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিয়ে যে নির্…
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
জবি প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন শাহরিয়ার হোসেন
  • ১৮ এপ্রিল ২০২৬