কোরআন অবমাননার প্রমাণ পায়নি মানবাধিকার কমিশন

০১ নভেম্বর ২০২০, ০৮:১৯ PM

© সংগৃহীত

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান মো. সহিদুন্নবী জুয়েল কোরআন অবমাননা করেননি বলে জাতীয় মানবাধিকার কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত কমিটির সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা ও দায়রা জজ) আল-মাহমুদ ফায়জুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার কোনও প্রমাণ মেলেনি। কেউ কোনও প্রমাণ দিতে পারেনি। আমরা অনেকের সাথে কথা বলেছি। আরও কথা বলতে হবে।

গুজব ছড়িয়ে এমনটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটা মিথ্যা গুজব ছড়িয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর দেহটি পুড়িয়ে ছাই করা হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। যেখানে একজনের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তিন ভাগে ভাগ করে বিশ্লেষণ করেছি। প্রথমটি হলো রংপুর থেকে তারা কেন এবং কোথায় এসেছিল? দ্বিতীয়টি হলো মসজিদে নামাজের সময় যখন ঘটনা তখন উপস্থিতরা কেন সমাধান করে দিলেন না এবং তৃতীয়ত এখানে উপস্থিত জনতাকে কারা বিভ্রান্ত করেছে? ’

ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রামের বুড়িমারী বাজারে জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। নিহত জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার, পুলিশ ও ইউনিয়ন পরিষদের পক্ষে তিনটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬