বিএনপি-আওয়ামী লীগ অটো প্রমোশনের পার্টি: জাফরুল্লাহ

৩০ অক্টোবর ২০২০, ০৯:৫৩ PM
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ-বিএনপিকে অটো প্রমোশনের পার্টি। কোনও দলে গণতন্ত্র নেই। এবি পার্টিকে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করতে হবে।

আজ শুক্রবার এবি পার্টির নেতৃত্ব পর্যায়ের কেন্দ্রীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে দিনব্যাপী কর্মশালা শুরু হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘যারা নতুন ধারার রাজনীতি করতে চান তাদের দিনকে দিন বলতে শিখতে হবে। রাজনীতিতে পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে বিতর্ক করতে হবে, সাধারণ জনগণের জন্য কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চে সঠিক বক্তব্য দিয়েছেন। তিনি জোরে জয় বাংলা বলেছেন, পরে আস্তে করে পাকিস্তান জিন্দাবাদ বলেছেন। একজন রাজনৈতিক নেতা পরিস্থিতি ও জনগণের দাবিকে প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু শাহ আজিজ, ফজলুল কাদের চৌধুরী এদের খোঁজ-খবর নিতেন।’

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬