ফরাসি পণ্য বয়কটে বিশ্বের সবচেয়ে বড় মিছিল বাংলাদেশে

২৮ অক্টোবর ২০২০, ১১:১২ PM

© টিডিসি ফটো

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুসে উঠেছে মুসলিম বিশ্ব। দেশটির পণ্য বয়কটের পাশাপাশি বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ হচ্ছে দেশে দেশে। ফরাসি পণ্য বয়কটের প্রতিবাদে সারা বিশ্বের এসব প্রতিবাদের মধ্যে সবচেয়ে বড় মিছিল বাংলাদেশে হয়েছে বলে দাবি করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

গত মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির দুইটি ছবি শেয়ার করে আজ বুধবার তসলিমা তার ফেসবুকে লিখেছেন, কী ভয়ংকর নবীপ্রেম বাংলাদেশের মুসলমানদের।

মুসলিম ধর্মালম্বীদের অনেকটা হেয় প্রতিপন্ন করে তিনি আরও লিখেন, এমন প্রেম আরবের মুসলমানদেরও নেই। সারা বিশ্বে ফরাসি পণ্য বয়কটের সবচেয়ে বড় মিছিল হয়েছে সোনার বাংলাদেশে। মিছিল করেছে সোনার দেশের সোনার খোকারা। এই খোকাদের যিনি জন্ম দিয়েছেন, সেই কওমি মাতা কোথায়?

এদিকে গত মঙ্গলবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় শেষ হয়। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয় দলটির নেতাকর্মীরা। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয় এবং এখানেই তাদের কর্মসূচির ইতি ঘটে।

সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬