এবার বগুড়ায় ‘এক ঘণ্টার ডিসি’ হলেন কলেজছাত্রী

২৮ অক্টোবর ২০২০, ০৭:৫৬ PM
পুষ্পা খাতুন ও বগুড়া জেলার ডিসি

পুষ্পা খাতুন ও বগুড়া জেলার ডিসি © সংগৃহীত

বগুড়া জেলার ডিসি হিসেবে এক ঘণ্টার জন্য দায়িত্ব পেলেন কলেজছাত্রী পুষ্পা খাতুন। বুধবার (২৮ অক্টোবর) ডিসির অফিস কক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) এর আয়োজনে তা‌কে দা‌য়িত্ব দেয়া হয়।

বগুড়ার সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী ও এনসিটিএফের জেলা সভাপতি পুষ্পা খাতুন এক ঘণ্টার জন্য বগুড়া জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন। জেলা প্রশাসক জিয়াউল হকের কাছ থেকে এ সময় প্রতীকীভাবে দায়িত্ব বুঝে নেন পুষ্পা খাতুন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতীকী ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে পুষ্পা খাতুন বগুড়াকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা, বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করে তাদের নেতৃত্ব বিকাশে জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সুপারিশমালা প্রদান করেন।

এ প্রসঙ্গে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি শিশুদের প্রতিনিধি পুষ্পার মাধ্যমেই সব শিশুকে মুক্তমনা হিসেবে বেড়ে উঠে দেশের সর্বোচ্চ পদগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘গার্লস টেকওভার কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুরা উৎসাহিত হবে এবং নিজেদের স্বপ্নপূরণেও অঙ্গিকারবদ্ধ হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়াকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও তিনি সর্বদা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতিও দেন।’

এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার গণমাধ্যমকর্মী সঞ্জু রায় এবং পারমিতা ভট্টাচার্য স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় গার্লস টেকওভার কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান এবং এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ: ডিসি
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close