বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না: হানিফ

২৪ অক্টোবর ২০২০, ০৬:২৫ PM
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ © ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি এখন এতটাই দুর্দশায় যে তাদের নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না। তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না।

আজ শনিবার সকালে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চারটি আইসিইউ বেড প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির নেতারা এখন চরম হতাশাগ্রস্ত বলেই তারা বিভিন্ন সময় ভুলভাল কথা বলছেন। বিএনপি নেতাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বিএনপির রাজনীতির সমালোচনা করে হানিফ বলেন, দলীয় পদ কেনাবেচার রাজনীতি আওয়ামী লীগ করে না, এটা বিএনপির রাজনৈতিক অভ্যাস। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দল গঠন করলেন, তখন বিভিন্ন দলের নেতাকর্মীদের টাকা দিয়ে বেচাকেনা করেছিলেন।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence