আ’লীগ নেতার স্ত্রীর নির্যাতনে সেই শিশু গৃহকর্মীর মৃত্যু

২৩ অক্টোবর ২০২০, ০৯:৩২ PM
 সাদিয়া এবং অভিযুক্ত আওয়ামী লীগ নেতার স্ত্রী

সাদিয়া এবং অভিযুক্ত আওয়ামী লীগ নেতার স্ত্রী © ফাইল ফটো

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ নেতার স্ত্রীর নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সেই গৃহকর্মী সাদিয়ার (১০)। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। সাদিয়া পারভীন উপজেলার মুন্সীপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের প্রযোজনীয় কাগজপত্র প্রস্তুত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পাঠানো হবে।

গত ২৬ সেপ্টম্বর তার শরীরে মারধর ও যৌনস্থানে আঘাতের কারণে বেগতিক হয়ে পড়ে ওই শিশুর অবস্থা। এ সংবাদ পেয়ে পুলিশ ওই রাত দেড়টার দিকে শহরের বিথি টাওয়ারের ছয়তলা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে।

সাদিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে শেরপুর সদর হাসপাতাল ও সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকাবস্থায় ২৩ অক্টোবর বিকাল ৫টার দিকে সাদিয়ার মৃত্যু হয়।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬