তথ্যমন্ত্রী সুস্থ আছেন

১৭ অক্টোবর ২০২০, ০৬:২৬ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সুস্থ আছেন। আজ শনিবার তথ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে যান। সেখানে তার করোনা পরীক্ষা করানো হয় এবং রাতে পাওয়া ফলে করোনা পজিটিভ আসে।

তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন বলেন, তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসকেরা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

দেশে করোনা পরিস্থিতির কারণে লকডাউনে সবাই যখন ঘরে, সেই দুর্যোগেও ব্যস্ত সময় পার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ের চলমান কাজ, এলাকায় ত্রাণ কার্যক্রম তদারকি, গণমাধ্যমে ব্রিফিং, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ নানা কাজে প্রতিটি দিনই ব্যস্ততার মধ্যে কেটেছিল মন্ত্রীর।

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬