বাবা হলেন মেহেদী মিরাজ

১০ অক্টোবর ২০২০, ১২:০০ PM
ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি

সুখবর পেলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। আজ শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম নেয় তার। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবা হওয়ার আনন্দের খবর শেয়ার করেছেন।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

প্রসঙ্গত, গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘূর্ণি জাদুকর মেহেদী হাসান মিরাজ।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬