তিন বিভাগে শনিবার থেকে ভারী বৃষ্টি

২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫ PM
বৃষ্টিপাত

বৃষ্টিপাত © ফাইল ফটো

আগামীকাল শনিবার থেকে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, শনিবার থেকে দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি আর বন্যা দুটি একযোগে দেশের উত্তরাঞ্চলে আবারও আঘাত করেছে। কুড়িগ্রাম ও নাটোরসহ উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। তবে এই বন্যা বেশি দিন স্থায়ী হবে না বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। আগামী ২-৩ দিনের মধ্যে ধরলা, তিস্তা ও সিলেট অঞ্চলের নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর-রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে।

গত সপ্তাহে উত্তরাঞ্চলের ধরলা নদীর পানি বেড়ে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তারপর তিস্তা, ব্রহ্মপুত্রের পানিও বাড়তে শুরু করেছে। এই পানি নামবে মেঘনা ও পদ্মা হয়ে। ফলে সপ্তাহের শেষের দিকে ওই দুই নদী অববাহিকার পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে মূলত পদ্মার দুই পাড়ে ভাঙন বাড়তে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, হঠাৎ করে উজানে এবং বাংলাদেশের ভেতরে বৃষ্টি বেড়ে যাওয়ায় নতুন করে উত্তরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। তবে এটি খুবই স্বল্পস্থায়ী হবে, আগামী দুই-তিন দিনের মধ্যে পানি নেমে যাবে।

আজ শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে ২৪ ঘণ্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম ও নীলফামারীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close