করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৮৩

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১ PM
করোনায় মৃত ব্যক্তির লাশের জানাজা

করোনায় মৃত ব্যক্তির লাশের জানাজা © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৯৩ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৭ হাজার ২৪ জনে।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ০৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬