করোনার পাশাপাশি কার্ডিয়াক পরীক্ষার পরামর্শ ড. বিজনের

২৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৩২ PM
ড. বিজন কুমার শীল

ড. বিজন কুমার শীল © ফাইল ফটো

করোনার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হয়েছে কিনা সেই পরীক্ষা করাতে পরামর্শ দিয়েছেন অণুজীববিজ্ঞানী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের এন্টিবডি ও এন্টিজেন কিট আবিষ্কারক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী জানান, করোনাভাইরাসে আক্রান্ত অনেক রোগী হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। তাই করোনার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত কিনা, সেই পরীক্ষা করাতে হবে। পরীক্ষার পর হৃদরোগ ধরা পড়লে যথাযথ চিকিৎসার মাধ্যমে অনেক করোনা রোগীকে বাঁচানো যাবে।

তিনি জানান, করোনা টেস্টের সাথে সাথে কার্ডিয়াক মার্কার টেস্ট করাতে পারলে বুঝা যাবে ওই রোগী হৃদরোগে আক্রান্ত কিনা। যদি হৃদরোগে আক্রান্ত হয় তাহলে এর চিকিৎসা করাতে পারলে ওই রোগি দ্রুত সেড়ে উঠবে।

তিনি সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছিলেন। গত জুলাইয়ে তার ভিসার মেয়াদ শেষ হয়। তারপর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করলেও সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি। ফলে কাজ করতে না পেরে এক ধরনের বাধ্য হয়ে গত ২০ সেপ্টেম্বর দেশ ছেড়ে যান তিনি।

ড. বিজন কুমার শীল গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে শিক্ষকতা করছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণ শুরু হলে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তা শনাক্তে অ্যান্টিজেন্ট ও অ্যান্টিবডি কিটের উদ্ভাবন করলেও তা এখনো অনুমোদন পায়নি।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬