রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রাজপথেই মোকাবিলার ঘোষণা নূরের

২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:০২ PM
নুরুল হক নূর

নুরুল হক নূর © ফাইল ফটো

রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো রাজপথেই মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার একই বাদীর দুইটি মামলার বিষয়ে জানতে চাইলে এ কথা জানা নুর

নূর বলেন, আমরা স্বৈরাচার সরকারের নানা অনিয়ম নিয়ে সমালোচনা করি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি। সেজন্যই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কাজেই এসব মামলায় আমরা আদালতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবো না। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রাজপথেই মোকাবিলা করবো।

ভিপি নুর বলেন, এর আগে আমার উপর হামলা করে উল্টো আমার বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এছাড়া আমার নামে চুরির মামলা, ধর্মীয় উস্কানি দেয়াসহ বিভিন্ন প্রহসনমূলক মামলা হয়েছে। এই সরকারের বিরুদ্বে যারা কথা বলেছেন তাদের অনেকের বিরুদ্ধেই এমন রাজনৈতিক মামলা করা হয়েছে। কাজেই আমরা মামলায় বিচলিত নই। রাজনৈতিক মামলা রাজপথেই মোকাবিলা হবে।

প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬