নূরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৮ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নূরের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে অ্যাড্রেস করা দরকার, সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে আটক করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।

গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬