চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগ মুখোমুখি

২২ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ PM
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছাত্র অধিকার পরিষদ

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছাত্র অধিকার পরিষদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এসময় মানববন্ধন চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ দু’পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১২টা থেকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শুরু করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় তারা ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আনেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কারণেই আজ নুরের বিরুদ্ধে এই জঘন্য অভিযোগ আনা হচ্ছে। এর সবই পূর্ব পরিকল্পিত ও সাজানো।

এ ঘটনায় সংগঠনের নেতাদের বক্তব্য চলাকালেই প্রেসক্লাব চত্বরের উত্তর পাশে বেশকিছু ছাত্রলীগ কর্মী অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দেয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সেখানেই আটকে দেন।

পরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দ্রুত মানববন্ধন শেষ করে প্রেসক্লাব চত্বর ত্যাগ করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখনও পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ছাত্র পরিষদ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।

 

 

প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬