ক্রিকেট খেলে ভাইরাল হওয়া মা-ছেলেকে মুশফিকের উপহার

১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৬ PM

© ফাইল ফটো

সম্প্রতি রাজধানী ঢাকার পল্টন ময়দানে বোরকা পড়ে ছেলের সাথে প্রিয় ক্রিকেটে মেতে ভাইরালের পাশাপাশি ব্যাপক সমালোচনায় সামনে এসেছে মা ঝর্ণা আক্তার। তবে মা-ছেলের ক্রিকেট খেলার এমন নজর কেড়েছে অনেকের।

জানা গেছে, ছেলে ইয়ামিন সিনান আরামবাগের আল করিম আন্তর্জাতিক মাদ্রাসার ছাত্র। তিনি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করেন। ঘটনার দিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।

এদিকে মা ঝর্ণা আক্তারের ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সামনে এলেও সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার।

তবে এবার সেই মা ঝর্ণা আক্তারকে চমকে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ বুধবার মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঠে গিয়ে তাদের উপহার দিয়েছেন তিনি। ছোট্ট ইয়ামিনকে উপহার হিসেবে ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস দেন মুশফিক।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬