ইউএনও ওয়াহিদার বাবাকে ঢাকায় আনা হয়েছে

১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪ PM

© ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে আনা হয়েছে। আজ রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা আনা হয়।

রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদার বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অবশ হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রংপুরের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরদিন দুপুরে তাকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ওই দিন রাতেই জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ট্যাগ: মেডিকেল
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬