দেশে করোনায় ৪ হাজার ৭০২ জনের মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৯ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৭০২ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ১ হাজার ২৮২ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৩৬ হাজার ৪৪। এ পর্যন্ত শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়ার রোগীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৭০২ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৬ জন এবং মোট সুস্থ ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৯০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬