প্রেম-বিয়ে মেনে নেয়নি বাবা, শশুড়বাড়িতেই থাকতেন আসিফ

১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৩ PM

© ফাইল ফটো

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় শ্বশুরবাড়ির ৯তলার বারান্দা থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আসিফ ইমতিয়াজ খান জিসাদের (৩৩) মৃত্যু হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজনের দাবি আত্মহত্যা করেছেন আসিফ। তবুও আসিফের মৃত্যু নিয়ে জন্ম হয়েছে নানান প্রশ্ন। তবে আসিফের বন্ধু এবং পরিবারের দাবি পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আসিফকে।

আসিফের বন্ধুরা জানিয়েছে, প্রেম করে ২০১৬ সালে সাবরিনা শাহিদ নিশিতাকে বিয়ে করেন আসিফ। তবে আসিফের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। ফলে আসিফ কাঁঠালবাগানের শ্বশুরবাড়িতেই থাকত। তবে আসিফের সাথে মাঝেমধ্যেই নিশিতার ঝগড়া হত। যা নিয়ে অনেক সময় ভেঙে পড়তেন আসিফ। বন্ধুদের সাথে বিষয়টি শেয়ারও করেছেন বেশ কয়েকবার। তবে কি প্রেমের বিয়েই কাল হয়ে দাঁড়াল আসিফের জন্য? এমন প্রশ্ন এখন আসিফের বন্ধুদের।

নাম প্রকাশে অনিচ্ছুক আসিফের বন্ধু ও ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রেমের বিয়েই কাল হলো আসিফের জন্য। আসিফ তার স্ত্রী নিশিতাকে অনেক ভালোবাসত। তবে নিশিতার সাথে তার মাঝেমধ্যেই ঝগড়া হতো। সে এই কথা আমাদের সাথেও শেয়ার করেছে। আমাদের ধারণা ঘটনার সময়ও আসিফের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়েছিল। এ সময় তাকে কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। আসিফ কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মৃত আসিফ সিরাজগঞ্জ কামারখন্দ বাগবাড়ী এলাকার অ্যাডভোকেট শহিদুল ইসলাম খানের ছেলে। শহিদুল ইসলাম ১৯৮৬-৯০ মেয়াদে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি কামারখন্দ) আসনের এমপি ছিলেন। সম্প্রতি আসিফের বড় ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আসিফ ব্যারিস্টারি পাশ করে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছিলেন।

আসিফের বাবা শহিদুল ইসলাম বলেন, সকালে আসিফের শ্বশুর বাড়ির লোকজন আমাদের খবর দেয় আসিফের অবস্থা ভালো না, তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। পরে সেখানে গিয়ে আসিফকে মৃত দেখতে পাই। আমাদের সন্দেহ আসিফকে মেরে ফেলা হয়েছে। সে আত্মহত্যা করতে পারে না। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এদিকে আসিফের শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছে, আসিফ ও সাবরিনার মাঝেমধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হত। আসিফ মাদকাসক্ত ছিলেন। চার মাস উত্তরায় একটি রিহ্যাবেও ছিলেন তিনি। গতরাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে আসিফ ৯তলার বারান্দা থেকে রেলিংয়ের ওপর দিয়ে লাফিয়ে নিচে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ভোর সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, খবর পেয়ে আমরা বাসায় গিয়ে নিহতের বাবা-স্ত্রীসহ স্বজনদের বক্তব্য শুনি। স্ত্রীর ভাষ্য, ব্যারিস্টার আসিফ নিয়মিতত বিয়ার খেতেন। গতরাতে খেয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। আসিফ রাতে বারান্দায়ই বসা ছিলেন। শেষ রাতে ৯ তলা থেকে লাফিয়ে পড়েন। আমরা মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছি।

৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close