ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৮ PM

© প্রতীকী ছবি

স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই শিক্ষার্থী হলেন- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে ও জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬)।

নিহত মিজানুর রহমানের সহপাঠী ফরহাদ জানান, সকালে আমরা স্টেডিয়ামে অনুশীলন করতে আসি। এ সময় আমাদের প্রশিক্ষক (কোচ) আমাদের বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলা শুরু করে। হঠাৎ বজ্রপাতের শিকার হয় ওই দুইজন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের শরীরে ঝলসে যাওয়ার চিহ্ন নেই। তাৎক্ষণিক হার্ট অ্যাটাকে তাদের মৃত্যু হয়েছে।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬