স্বাস্থ্যবিধি মেনে দারুল জান্নাত মাদ্রাসায় ক্লাস শুরু

২৩ আগস্ট ২০২০, ০৩:১৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে রাজধানীর জামিয়া ইমদাদিয়া দারুল জান্নাত মাদ্রাসায়।

রোববার (২৩ আগস্ট) থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস কার্যক্রম শুরু করেছে জামিয়া ইমদাদিয়া দারুল জান্নাত মাদ্রাসা। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা গেছে, মাদ্রাসার কোমল মতি শিশুরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোরআন তেলাওয়াত করছেন। তাদের সকলের মুখেই ছিল মাস্ক। এক বেঞ্চে দুইজন করে শিক্ষার্থীকে বসানো হয়েছে। এছাড়া উভয় পাশে বসা শিক্ষার্থীদের মাঝখানেও শারীরিক দূরত্ব বজায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, কভিড-১৯ এর বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে গত ১২ জুলাই থেকে কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ক্লাস শুরুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence