‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০

৩১ মার্চ ২০২৬, ০১:০৮ PM
সংঘর্ষের একটি মুহূর্ত

সংঘর্ষের একটি মুহূর্ত © টিডিসি

‎‎হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৮৫ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ‎সোমবার (৩০ মার্চ) উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে পণ্য ক্রয় করেন। পরে পাওনা টাকা পরিশোধ নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। জালাল মিয়ার দাবি, তার কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে, তবে রসম আলী দাবি করেন, দেনা ৩০ টাকা। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। ‎এর জের ধরে দুই পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ‎এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
‎
‎খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
‎
‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬