মেট্রো স্টেশনে হঠাৎ এলো ‘অপ্রত্যাশিত যাত্রী’

৩১ মার্চ ২০২৬, ১২:২৩ PM
মেট্রো স্টেশনে হঠাৎ এলো ‘অপ্রত্যাশিত যাত্রী’

মেট্রো স্টেশনে হঠাৎ এলো ‘অপ্রত্যাশিত যাত্রী’ © টিডিসি ফটো

ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি কাওরান বাজার মেট্রো স্টেশন। সেখানে হঠাৎই দেখা মিলেছে এক ‘অপ্রত্যাশিত যাত্রীর’। তবে সে মানুষ নয়, একটি বানর! আর তার আচরণ দেখে মনে হচ্ছে ব্যস্ত শহরের মাঝেই সে খুঁজে নিয়েছে নিজের মতো এক চিল-লাইফ।

স্টেশনে হঠাৎ করেই এক বানরের উপস্থিতি নজর কেড়েছে যাত্রী ও পথচারীদের। কখনও প্ল্যাটফর্মে বসে আয়েশ করছে, কখনও আবার ধীরেসুস্থে হেঁটে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে, এ যেন তারই পরিচিত জায়গা।

চোখে পড়ার মতো বিষয় হলো, আশপাশের মানুষজনও তাকে বিরক্ত না করে বরং খাবার দিচ্ছেন। কেউ বাদাম এগিয়ে দিচ্ছেন, আর বানরটিও বেশ স্বাভাবিক ভঙ্গিতে তা গ্রহণ করছে। পুরো ঘটনাটি যেন এক অদ্ভুত সহাবস্থানের ছবি তুলে ধরছে-ব্যস্ত নগরজীবনের মাঝেও একটু স্বস্তির দৃশ্য।

স্টেশনে উপস্থিত অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন এই দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বানরটির ‘চিল মুড’-এর ছবি ও ভিডিও।

তবে এমন পরিস্থিতি নিয়ে প্রশ্নও উঠছে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। রায়হান নামে একজন বলছেন, বন্যপ্রাণীর এভাবে জনবহুল এলাকায় চলে আসা স্বাভাবিক নয় এবং এটি মানুষ ও প্রাণী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মেট্রো স্টেশন কিংবা পথচারীর কেউ কোন তথ্য দিতে পারেনি। তাদের ধারনা, রাজধানীর আশপাশ থেকেই হয়তো বানরটি শহরের মধ্যে ঢুকে পড়েছে, সেখান থেকেই মেট্রো স্টেশনে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬