করোনায় কাজ হারিয়ে দেশে ফিরেছে ৬১২১৮ বাংলাদেশি

১৫ আগস্ট ২০২০, ০৭:৪৩ PM

© সংগৃহীত

করোকালীন সময়ে এখন পর্যন্ত ৬১ হাজার ২১৮ বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ শনিবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইউরোপসহ বিশ্বের অর্থনৈতিক মন্দাই এসব কর্মীদের ফিরে আসার প্রধান কারণ বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনা আক্রান্তদের জন্য ২০০ কোটি টাকা ও বিদেশ ফেরত সবার জন্য আরও ৫০০ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হবে। এছাড়া বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রবাসী মন্ত্রী।

সকাল সাড়ে আটটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা কর্মচারীরা প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬