শিশু সন্তানসহ দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

৩১ জুলাই ২০২০, ০২:০৯ PM

© ফাইল ফটো

তিন বছরের শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা গ্রামের নিজ বাসা থেকে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ধানীসাফা গ্রামের মৃত রত্তন হাওলাদারের ছেলে আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি (২১) এবং শিশু সন্তান আসফিয়া (৩)। আয়নাল পেশায় ব‍্যাটারিচালিত অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সকালে প্রতিবেশীরা আয়নাল দম্পতি এবং তাদের শিশু সন্তানের মৃতদেহ ঘরের মধ‍্যে দেখতে পান। সময় আয়নালের মৃতদেহ খাটের উপর বাঁধা এবং তার স্ত্রী ও সন্তানের মৃতদেহ কাপড় দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে তারা মঠবাড়িয়া থানায় খবর দেয়। তবে কী কারণে এ হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি স্থানীয়রা।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, হত‍্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়েছে। শিগগির হত্যার রহস্য উন্মোচিত হবে।

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬