শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত

২৮ জুলাই ২০২০, ১২:৩৮ PM

© ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ঈদুল ফিতরের ন্যায় এবারও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। এর আগে গতকাল সোমবার বিকেলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন জুম সভায় এ সিদ্ধান্ত হয়।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়াসহ ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা এতে অংশ নেন।

সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেইসঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পরে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, শহরের শহীদী মসজিদে সকাল ৮টা ও ৯টায় পর পর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পাগলা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬