প্লাজমা দিতে কুমিল্লার ৫৬ জন পুলিশ সদস্য ঢাকায়

২৫ জুলাই ২০২০, ০৩:০৬ PM

© সংগৃহীত

কুমিল্লা জেলা পুলিশের ৫৬ জন করোনা জয়ী সদস্য প্লাজমা ডোনেটের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ শনিবার পুলিশের একটি বাসযোগে তারা ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা পুলিশ লাইন ত্যাগ করেন। ৫৬ জন সদস্যের মধ্যে দুইজন পরিদর্শক, এসআই ১২ জন, এএসআই ১৫ জন ও কনস্টেবল ২৭ জন রয়েছেন।

এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পরে তাদেরকে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, দেশের মধ্যে এ জেলা থেকেই পুলিশের সর্বোচ্চ সংখ্যক ৮৩ জন প্লাজমা ডোনেট করতে ঢাকায় যান। করোনাকালীন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ জেলায় ২০৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হন।

 

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬