ঈদের আগে ৪ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

২৪ জুলাই ২০২০, ১২:২৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও বর্তমানে চলাচলকারী আন্তঃনগর ট্রেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষেও  চলবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) চারটি ট্রেনের  সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে।

ট্রেনগুলো হল- কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস। রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে আন্তঃনগর ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকবে। তবে ঈদের আগের দিন কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের অফ ডে বাতিল করা হয়েছে।

এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬