নানাবাড়ির উঠানে পা পিছলে প্রাণ গেল স্কুলছাত্রের

২৩ জুলাই ২০২০, ০৮:০৫ PM

© ফাইল ফটো

নানাবাড়ির উঠানে পা পিছলে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আফিল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম রোহান হোসেন (১১)। নিহত রোহান লালপুর বালিতিতা গ্রামের শফিউদ্দিনের ছেলে ও বালিতিতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে রোহান। বৃহস্পতিবার বিকেলে রোহান উঠানে পা পিছলে পড়ে যায়। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে। গুরুতর অবস্থায় রোহানকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, রোহান মৃগী রোগে আক্রান্ত ছিল। ঘটনার সময় ওই রোগে আক্রান্ত হয়ে পড়ে যায় সে। এ সময় ঘাড়ের রগ ছিঁড়ে রোহানের মৃত্যু হয়।

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬