বাংলাদেশ ত্যাগে বিদেশিদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে

২৩ জুলাই ২০২০, ০৮:৪০ AM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে যেতে হলে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

বেবিচক জানিয়েছে, বিদেশি নাগরিকদের মধ্যে কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ ও তার অঙ্গ সংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। বিদেশি নাগরিকদেরও দেশের ১৪টি জেলার নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে।

এতে আর জানানো হয়ে ১০ বছরের কম বয়সী শিশু যে দেশেরই নাগরিক হোক না কেন, তার জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। এছাড়া যে সব বিদেশি ব্যবসার কাজে বাংলাদেশে এসেছেন এবং ১৪ দিনের কম সময় অবস্থান করেছেন তাদেরও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে না।

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেড…
  • ১৫ এপ্রিল ২০২৬
দেম্বেলের নৈপুণ্যে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
  • ১৫ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬